শিরোনাম
Advertisement
অপরাধ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

Advertisement
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানসংগৃহীত

    চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করতে পারেন। কী কারণে এমন ঘটনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

    হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও সহকর্মীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। বৈঠক চলাকালে তাকে স্বাভাবিকই দেখা যায়। তবে, গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি কিছুটা চুপচাপ থাকতেন। বুধবার বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হয়। হালিশহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা দরজা খুলে মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেন।

    হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ