শিরোনাম
Advertisement
অপরাধ

সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

Advertisement
সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ডছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে আশিক (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

​জানা যায়, সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের শেখড়ীনগর এলাকার বাসিন্দা আশিক দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোরশেদ আলমের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আসামির মা ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী আশিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় মাদক সেবনের কাজে ব্যবহৃত ম্যাচলাইট, ১০ টাকার নোট, রাংতা ও বোতলের ক্যাপ জব্দ করা হয়।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় সব পদক্ষেপ উপজেলা প্রশাসন গ্রহণ করবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ