শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে ভ্রাম্যমাণ আদালত: ৩ জনের জেল ও জরিমানা

Advertisement
ঘিওরে ৩ জন গাঁজাসহ আটক, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালতছবি: সারাক্ষণ সংবাদ

ঘিওরে ১২ গ্রাম গাঁজাসহ আটক ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঘিওরের বানিয়াজুরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোরশেদ আলমের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো,পশ্চিম জাবড়া এলাকার মো. রাব্বি মোল্লা (২১), মো. রাব্বি খান (২৪) ও খোরশেদ আলম (৩৮)।

পরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ অনুযায়ী গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে রাব্বি মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা। অপর দিকে রাব্বি খান ও খোরশেদ আলমকে ১ বছর ১০ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।

এ বিভাগের আরও সংবাদ