শিরোনাম
Advertisement
খেলা

হাডুডু টুর্নামেন্টে বড়টিয়া সোনালী ক্লাব চ্যাম্পিয়ন

Advertisement
অতিথিদের হাত থেকে বড়টিয়া সোনালী ক্লাবের চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার আশাপুর, সড়কঘাটা ও চরবিনোড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফাইনাল হাডুডু টুর্নামেন্ট-২০২৬’-এ বড়টিয়া সোনালী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আশাপুর বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে বড়টিয়া সোনালী ক্লাব ও বীর সিংজুরী স্পোর্টিং ক্লাব একে অপরের মুখোমুখি হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান রহমান মিঠু।

আশাপুর বাজার মাঠে ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা উপভোগ করছেন শত শত ক্রীড়াপ্রেমীরা
আশাপুর বাজার মাঠে ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা উপভোগ করছেন শত শত ক্রীড়াপ্রেমীরাছবি: সারাক্ষণ সংবাদ
 
​বাঙালির ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা উপভোগ করতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।

​খেলা শেষে বিজয়ী বড়টিয়া সোনালী ক্লাবের হাতে পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন এবং রানার্সআপ বীর সিংজুরী স্পোর্টিং ক্লাবের হাতে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।

​সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ খালেক শিকদার, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ স্বপন মিয়া ও ঘিওর উপজেলা কৃষকদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিক খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ