শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

Advertisement
ধর্মীয় সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা, পূজামণ্ডপে খাদ্যমন্ত্রীর চাল বিতরণছবি: সারাক্ষণ সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি বরাদ্দকৃত (জিআর) চাল বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপ প্রতিনিধিদের হাতে বরাদ্দের ডিও (ডিমান্ড অর্ডার) তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

​অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। তাঁরা গত ঈদেও আমার বাসায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সামাজিক সম্প্রীতি দেশের অন্য যেকোনো জেলার তুলনায় অত্যন্ত চমৎকার। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের বজায় রাখতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নূর। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

এ বিভাগের আরও সংবাদ