শিরোনাম
Advertisement
খেলা

সিংগাইরে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

Advertisement
গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচনছবি: সারাক্ষণ সংবাদ

    ​মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল জনতা সংঘের আয়োজনে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ ট্রফি উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

    ​সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রীড়ামোদী সংগঠন ‘গোবিন্দল জনতা সংঘ’।

    এই উদ্যোগের মাধ্যমে এলাকায় ক্রীড়া ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাবে এবং স্থানীয় তরুণ প্রজন্ম ফুটবলের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

    ​আয়োজকরা জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের (২৮ সেপ্টেম্বর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের শেষের দিকে হবে কাঙ্ক্ষিত ফাইনাল।

    দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।

    টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২ ভরি সোনা ও ২৫ ভরি রূপা দিয়ে তৈরি ট্রফি এবং রানার্সআপ দল পাবে ১ ভরি সোনা ও ২৫ ভরি রূপা দিয়ে তৈরি ট্রফি (অথবা এর সমপরিমাণ অর্থ)।

    এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

    ​টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু জানান, খেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। পাশাপাশি দর্শক ও খেলোয়াড়দের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন।

    ​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন।

এ বিভাগের আরও সংবাদ