মানিকগঞ্জের দৌলতপুরে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে আটককৃত তিন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে একজন আগের একটি মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, গ্রেফতারকৃত ৫ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





