শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে সার পাচারের অভিযোগে সাব-ডিলারকে জরিমানা

Advertisement
সার পাচারের ঘটনায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারের অভিযোগে ‘দীপু ট্রেডার্স’ এর সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

​দণ্ডপ্রাপ্ত, সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি। তিনি দৌলতপুরের দীপু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও নিয়োজিত সাব-ডিলার।

​স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ১১ বস্তা সারবোঝাই ভ্যানটি দেখতে পেয়ে স্থানীয় কৃষক ও সচেতন জনতা সেটিকে আটক করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। সেখানে ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অভিযুক্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করেন।

​ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, সরকারি বরাদ্দের সার অবৈধ ভাবে অন্য এলাকায় বিক্রির অভিযোগটি তদন্তে প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সার বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে উপজেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু উপায়ে সার পাচার কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া জব্দকৃত ১১ বস্তা সার আপাতত উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ