শিরোনাম
Advertisement
সারাদেশ

বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

Advertisement
অভিযানে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ বালু উত্তোলনের ড্রেজারের পাইপছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় সাজেদা বেগম (৪০) নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নালী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ধসে পড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম সেখানে এক আকস্মিক অভিযান পরিচালনা করেন।

​অভিযান পরিচালনাকালে ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন এবং ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থ রক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং জনগণের নিরাপত্তায় আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও সংবাদ