শিরোনাম
Advertisement
সারাদেশ

সিংগাইরে ৮৪ পূজা মণ্ডপে অনিরুদ্ধ রায়ের বিশেষ অনুদান

Advertisement
মণ্ডপ প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দিচ্ছেন অতিথিরাছবি: সারাক্ষণ সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সকল পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ‘লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ’-এর চেয়ারম্যান অনিরুদ্ধ রায়।

​সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার রায়বাড়ির ‘গীতা রায় ভবন’ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

উপজেলার ৮৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ২০ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৮০ হাজার টাকা হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অতীতে একটি বিশেষ গোষ্ঠী আপনাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং ক্ষতিসাধন করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের নেতা তারেক রহমানেরও একই আহ্বান—সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকা। বর্তমান সময়ে যেকোনো সময়ের তুলনায় দেশের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি অনেক সুদৃঢ়। পারস্পরিক এই আস্থা ও ভালোবাসাই আমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি।

​অনুষ্ঠানের সভাপতি ও ‘লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ’-এর চেয়ারম্যান অনিরুদ্ধ রায় বলেন, প্রথমে জন্মদাত্রী মায়ের সেবা, তারপর মা দুর্গার আরাধনা। যে সন্তান নিজ মায়ের সেবা করে না, তার দুর্গার আরাধনা কখনো সার্থক হতে পারে না। তাই ধন্য সেই ব্যক্তি, যে সর্বাগ্রে মায়ের চরণে নিজেকে নিবেদন করে। আমাদের সমাজ ও সংস্কৃতির মূল ভিত্তিই হলো পারিবারিক শ্রদ্ধা ও পরম সহনশীলতা। আমরা যদি যার যার স্থান থেকে ভালো মানুষ হওয়ার চর্চা করি এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াই, তবেই আমাদের সকল ধর্মীয় উৎসব সার্থক ও আনন্দময় হয়ে উঠবে।

​অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, অনিরুদ্ধ রায়ের রত্নগর্ভা মা গীতা রায় এবং এলাকার স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ