শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু, এমপি লাভলুর শোক

Advertisement
শাহজাহান সাজুছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

​এক শোকবার্তায় এমপি লাভলু বলেন, শাহজাহান সাজু ছিলেন খাঁটি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। তাঁর দেশপ্রেম এবং জনসেবা আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুরবাসী একজন জনবান্ধব নেতাকে হারালো।

এমপি রবিউল আওয়াল লাভলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​এছাড়া, নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল এবং ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার বিকেল ৩টায় মরহুমের জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ