শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওর থানার নবাগত ওসিকে উলামা পরিষদের ফুলেল শুভেচ্ছা

Advertisement
নবাগত ওসিকে উলামা মাশায়েখ পরিষদের ফুলেল শুভেচ্ছাছবি: সারাক্ষণ সংবাদ

ঘিওর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উলামা মাশায়েখ আঈম্মা পরিষদের নেতৃবৃন্দ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঘিওর থানায় এক মতবিনিময় সভায় এই শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাতকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মূল্যবোধ উন্নয়ন এবং একটি অপরাধমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন আলেম-ওলামারা।

নেতৃবৃন্দ বলেন, ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও প্রসারের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অন্যায় ও অবক্ষয় দূর করতে আলেম সমাজ সব সময় প্রশাসনের পাশে রয়েছে।

নবাগত ওসি মুহাম্মদ মহব্বত কবীর উলামায়ে কেরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক উন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং অপরাধ দমনে আলেম-ওলামাদের ভূমিকা ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় উলামা মাশায়েখ আঈম্মা পরিষদের মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি নিজাম উদ্দিন, ঘিওর উপজেলা সভাপতি মাওলানা ফজলুল করীম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, হাফেজ খালিদ সাইফুল্লাহ, মুফতি আবু হুরাইরা, মুফতি কাজী হাবিব, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ মাওলানা লিয়াকত ও মাওলানা আল আমিন মাহমুদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম।

এ বিভাগের আরও সংবাদ