শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন

Advertisement
হরিরামপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি’ উদ্বোধনে ইউএনও ফারজানা আক্তারছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) উপজেলার গালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছয়ানি গালা গ্রামে এ শুমারি কার্যক্রমের উদ্বোধন করেন হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

​উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪৬৯ জন এবং মোট খানা বা পরিবারের সংখ্যা ৩৯ হাজার ৮৩৩টি।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইয়ুব আলী, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ