শিরোনাম
Advertisement
অর্থনীতি

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখার শুভ উদ্বোধন

Advertisement
ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধনছবি: সারাক্ষণ সংবাদ

ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা হিসেবে মানিকগঞ্জ শাখা কার্যালয় যাত্রা শুরু করেছে।

    ​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শহীদ রফিক সড়কের মোতালেব প্লাজার দ্বিতীয় তলায় এই শাখা কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির।

​বক্তারা বলেন, মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের নতুন শাখা চালুর ফলে জেলার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

    ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং শাখা প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, সেবা বিভাগের প্রধান আলতামাস নির্ঝর, এভিপি রায়হান কাওছার, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খান দোলন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

    ​১৯৯৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংকটি অত্যন্ত সুনাম ও দায়িত্বের সাথে সেবাগ্রহীতাদের সেবা দিয়ে আসছে।

এ বিভাগের আরও সংবাদ