শিরোনাম
Advertisement
সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঘিওরে কাবাডি টুর্নামেন্ট

Advertisement
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দছবি: সারাক্ষণ সংবাদ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ ঢাকা রেঞ্জ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিওর থানা পুলিশের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাঠে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
মাঠে চলছে হাড্ডাহাড্ডি লড়াইছবি: সারাক্ষণ সংবাদ
 

জানা যায়, টুর্নামেন্টে উপজেলার বানিয়াজুরী, বড়টিয়া, পয়লা ও বালিয়াখোড়া—এই চারটি ইউনিয়ন কাবাডি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পয়লা ইউনিয়নকে ২৭-১৯ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে বড়টিয়া ইউনিয়ন কাবাডি দল।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের মূল লক্ষ্য হলো ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা।

অতিথিবৃন্দ ও খেলা শুরুর মুহূর্ত
অতিথিবৃন্দ ও খেলা শুরুর মুহূর্তছবি: সারাক্ষণ সংবাদ
 
কোনো ধরনের সংঘাত নয়, বরং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার এই উদ্দীপনা আমাদের সমাজকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত ভবিষ্যৎ উপহার দেবে বলেই আমাদের প্রত্যাশা।

​উক্ত আয়োজনে ঘিওর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) চিন্ময় মন্ডল, এসআই ছালাম ও এসআই মুক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

এ বিভাগের আরও সংবাদ