শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ভোজ্যতেলে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে অ্যাডভোকেসি সভা

Advertisement
ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে আয়োজিত অ্যাডভোকেসি সভাছবি: সারাক্ষণ সংবাদ

    ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের লক্ষ্যে মানিকগঞ্জে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

    ​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

    ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এতে মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।

    বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    ​সভায় অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয় এবং এ বিষয়ে বাজার নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

    ​ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম. সামছুন্নবী তুলিপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা এবং পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

    ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কনসালটেন্ট মোশতাক হাসান মো. ইফতেখার, প্রোগ্রাম ম্যানেজার ডা. আলিভা হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ