জেলার শিক্ষার প্রসার, মানোন্নয়ন এবং শিক্ষানুরাগীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে ‘মানিকগঞ্জ এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেডা)’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে নবগঠিত কমিটির উদ্যোগে জেলার শিক্ষানুরাগীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) মানিকগঞ্জের হোটেল শিশির রাজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মুহাম্মদ ফারুক হোসেন।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি এইচ এম শাহরিয়ার জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ মিয়াসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম জসিম, সিনিয়র সহসভাপতি এইচ এম শাহরিয়ার জুয়েল, সহসভাপতি সম্রাট জাহাঙ্গীর আলম ও মো. আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ পলাশ মিয়া দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ জনরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব রিফাত, সমাজকল্যাণ সম্পাদক সাজিদ আরেফিন, ক্রীড়া সম্পাদক আলফেট রাসেল, দপ্তর সম্পাদক তারেক হোসেন এবং কার্যনির্বাহী সদস্য সোহেল রানা অভি।
নবগঠিত এই কমিটিকে ঘিরে জেলার শিক্ষানুরাগীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।





