শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‍্যালি

Advertisement
সাইকেল র‍্যালির উদ্বোধন করছেন মানিকগঞ্জ সদর ইউএনও মৌসুমী নাসরিনছবি: সারাক্ষণ সংবাদ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা সেতুর দক্ষিণ পাড় থেকে র‍্যালিটি বের হয়ে ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।

​জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP-31)-এর সফলতা ও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)-এর সহায়তায় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে সাইক্লিস্ট ক্লাব, ইয়ুথ গ্রিন ক্লাব ও গ্রিন কোয়ালিশন।

জলবায়ু ন্যায্যতা ও পরিবেশ সুরক্ষার দাবিতে সচেতনতামূলক সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারীরা
জলবায়ু ন্যায্যতা ও পরিবেশ সুরক্ষার দাবিতে সচেতনতামূলক সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারীরাছবি: সারাক্ষণ সংবাদ
 

​সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের অক্সিজেন প্রয়োজন। আর সেই অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা অপরিহার্য। অথচ মানুষের অপরিকল্পিত নানা কর্মকাণ্ডের ফলেই আজ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কার্বন নিঃসরণ রোধ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জরিনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, কৌড়ী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মো. নাহিদ, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল খান, বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় ও মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংকট উল্লেখ করে তারা জানান, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষ প্রতিনিয়ত এর বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছেন। এ সংকট মোকাবিলায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সম্মিলিত উদ্যোগ জরুরি।

র‍্যালি শেষে ঘিওরের নালী এলাকায় আয়োজিত সমাপনী ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস
র‍্যালি শেষে ঘিওরের নালী এলাকায় আয়োজিত সমাপনী ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাহাঙ্গীর আলম বিশ্বাসছবি: সারাক্ষণ সংবাদ
 

​র‍্যালি শেষে নালী ইউনিয়ন পরিষদ এলাকায় এক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

​আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং এটি বর্তমানের রূঢ় বাস্তবতা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, নদীভাঙন, খরা ও জলাবদ্ধতার কারণে মানুষের জীবন-জীবিকা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তন-জনিত ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ এবং ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

​বক্তারা আরও বলেন, পরিবেশ বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দ্রুত নবায়ন যোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে। এ সময় আসন্ন কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ গুলোর স্বার্থে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পেলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন
পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পেলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিনছবি: সারাক্ষণ সংবাদ
 

​অনুষ্ঠান শেষে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন এবং দৈনিক আজকের পত্রিকার ঘিওর উপজেলা প্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

​এ ছাড়া পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ প্রেসক্লাব, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি, দিশারী, পালক, মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাব এবং আলোর পথ, এই ছয়টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বিভাগের আরও সংবাদ