টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে টাঙ্গাইল সদর ভাইকোরাম স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ গড়পাড়া ফুটবল একাডেমি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠ প্রাঙ্গণে ভাদ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাকর ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই দলই ১-১ গোলে সমতায় থাকে। পরে ম্যাচের ফল নির্ধারণে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ৫-৪ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
অধ্যাপক ডা. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি এবং খেলার উদ্বোধন করেন মোহাম্মদ মনোয়ার হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাসান মাহমুদ চঞ্চল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নাইম হজ্জ গ্রুপের চেয়ারম্যান মো. শাহীনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।





