শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে মানিকগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।