শিরোনাম
Advertisement
অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

Advertisement
সংগৃহীত

    সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে।

    অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩০ ও ২১২২ পয়েন্টে অবস্থান করছে।

      ডিএসইতে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

    যা আগের কার্যদিবসের চেয়ে ১১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

      ডিএসইতে ৩৮৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩শ’টি কোম্পানির, কমেছে ৫০ এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

    এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, সার্প ইন্ডাস্ট্রি, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার ইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, ব্রাক ব্যাংক ও মালেক স্পিনিং।

      অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৫১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

      সূত্র : বাংলানিউজ

এ বিভাগের আরও সংবাদ