শিরোনাম
Advertisement
সারাদেশ

কক্সবাজারে অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Advertisement
উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই বোনের মৃত্যুছবি: সারাক্ষণ সংবাদ

কক্সবাজারের উখিয়ায় একটি রেস্টুরেন্টে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​নিহত দুই বোন হলো, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাউসাইদ গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মামুনের কন্যা মালিহা ও নাবিলা। নিহতদের বাবা মামুনুর রশিদ মামুন নাগরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের মেজ ভাই।

​পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়া টুকটুক রেস্টুরেন্টে অবস্থান করার সময় হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে দুই বোন আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের নিজ গ্রাম বাউসাইদসহ পুরো নাগরপুর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এ বিভাগের আরও সংবাদ