শিরোনাম
Advertisement
সারাদেশ

যমুনায় অভিযান: ১৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Advertisement
যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে মৎস্য বিভাগছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা ও উপজেলা মৎস্য বিভাগ।

জব্দকৃত অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

​শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের সার্বিক নেতৃত্বে ও স্থানীয় পুলিশের সক্রিয় সহযোগিতায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

​অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নদী থেকে উদ্ধার করা ক্ষতিকারক কারেন্ট জালগুলো অভিযান শেষে জনসমক্ষে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

​এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার ঘোষিত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের এই বিশেষ সংরক্ষণ কর্মসূচি পালন করা হচ্ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশের বংশবৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্ব বহন করে। নদীতে যেকোনো ধরনের বেআইনি মৎস্য আহরণ প্রতিরোধে মৎস্য বিভাগের এ কঠোর ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ