শিরোনাম
Advertisement
সারাদেশ

হাডুডু ফাইনাল: মাঠে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Advertisement
ঘিওরে অনুষ্ঠিত হাডুডু খেলার ফাইনালে খেলোয়াড়দের প্রতি প্রতিদ্বন্দ্বিতার এক আকর্ষণীয় দৃশ্যছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর গ্রামে রূপসী গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নয়াচর ক্লাব ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনার।

​গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই দেশীয় খেলাটি দেখতে আশেপাশের কয়েকটি গ্রাম থেকে ঢল নামে হাজারো ক্রীড়ামোদী দর্শকের। বৃদ্ধ থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা তরুণ ও শিশুদের উপস্থিতি খেলার মাঠে এক মিলনমেলায় পরিণত হয়।

খেলার প্রতিটি মুহূর্তে খেলোয়াড়দের চমকপ্রদ নৈপুণ্য এবং পয়েন্ট ছিনিয়ে আনার দৃশ্য দেখে গ্যালারি ও মাঠের চারপাশজুড়ে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​আয়োজকদের সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলার বুক থেকে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

একই সাথে তরুণ সমাজকে ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রেখে শারীরিক কসরত ও সুস্থ বিনোদনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতেই নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়ারদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ও নয়াচর ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

আগামীতেও গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এ বিভাগের আরও সংবাদ