শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে নিজ খরচে রাস্তা সংস্কার করলেন মীর কায়ছার হামিদ

Advertisement
ঘিওরের জনতার মোড়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার কাজের তদারকি করছেন মীর কায়ছার হামিদছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে জনতার মোড় এলাকার জরাজীর্ণ রাস্তাটি নিজ খরচে সংস্কার করেছেন ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কায়ছার হামিদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয়দের দুর্ভোগ লাঘব ও আগামী শারদীয় দুর্গাপূজায় সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাস্তাটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘিওর জনতার মোড়ের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিনিয়ত পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনভোগান্তি দূর করতে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের যাতায়াত সহজ করতে মীর কায়ছার হামিদ সম্পূর্ণ নিজ খরচে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

​সংস্কারকাজ তদারকিকালে মীর কায়ছার হামিদ বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা এই জরাজীর্ণ রাস্তার কারণে কষ্ট পাচ্ছিলেন। মানুষের দুর্ভোগ লাঘব এবং নির্বিঘ্ন যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এলাকার যে কোনো নাগরিক সমস্যায় জনগণের পাশে থাকার চেষ্টা করব।

​এদিকে দীর্ঘদিনের দুর্ভোগ কাটাতে মীর কায়ছার হামিদের এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি সংস্কার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও চালকরাও।

​উল্লেখ্য, মীর কায়ছার হামিদ ঘিওর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘিওর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম মীর আতোয়ার রহমানের জ্যেষ্ঠ পুত্র।

এ বিভাগের আরও সংবাদ