শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে নারী উদ্যোক্তাদের মাঝে মুরগি ও খাদ্য বিতরণ

Advertisement
স্বল্প আয়ের মানুষদের আত্মনির্ভরশীল করার লক্ষে পদক্ষেপছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে মুরগি ও সুষম খাদ্য বিতরণ করা হয়েছে।

​বুধবার (১৪ই অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ঘাটে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জিয়নপুর, বাঁচামারা ও চরকাটারি—এই তিন ইউনিয়নের মোট ৯০ জন সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তার মাঝে ২৫টি করে মুরগি এবং ৭৫ কেজি করে প্রস্তুতকৃত সুষম খাবার তুলে দেওয়া হয়।

​বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

​উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারে আমিষের ঘাটতি পূরণের উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

​এদিকে সরকারি এই সহায়তা পেয়ে চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা। তারা জানান, এসব মুরগি সঠিকভাবে লালন-পালন ও খামার তৈরি করে তারা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবারের পুষ্টির জোগান দিতে সক্ষম হবেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন তাকিয়া রিমি, উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ