শিরোনাম
Advertisement
রাজনীতি

মানিকগঞ্জে বাংলাদেশ জাসদের কমিটি গঠন: সভাপতি সাজু, সম্পাদক ইমন

Advertisement
সভাপতি শাহজাহান আলী সাজু এবং সম্পাদক ইমন চৌধুরীছবি: সারাক্ষণ সংবাদ

সুসংগঠিত নেতৃত্ব ও তৃণমূলের প্রাণবন্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাসদের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে মো. শাহজাহান আলী সাজু সভাপতি এবং ইমন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা কমিটির এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মুশতাক হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. মুশতাক হোসেন বলেন, বাংলাদেশ জাসদ গণমানুষের অধিকার আদায় এবং আন্দোলন-সংগ্রামের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্যে লালিত রাজনৈতিক সংগঠন। শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আমাদের লড়াই সব সময় অব্যাহত থাকবে।

​তিনি আরও বলেন, জনবিরোধী যেকোনো চুক্তি, বিশেষ করে মার্কিন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

অন্যথায়, তীব্র গণআন্দোলনের মুখোমুখি হতে হবে এবং সরকারকে এর জন্য চরম খেসারত দিতে হবে।

​তিনি আরও যোগ করেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে হলে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সরদার ফারুক ও মো. আরজু মিয়া।

আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম শীল।

​অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী।

​সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য মো. শাহজাহান আলী সাজুকে সভাপতি এবং ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ বিভাগের আরও সংবাদ