শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে সিআরপির উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Advertisement
সিআরপির উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাছবি: সারাক্ষণ সংবাদ

‘জীবনের অভিজ্ঞতা শুনি, সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করেছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)।

​শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জ সিআরপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার এক অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। উদ্বেগ, বিষণ্নতা ও মানসিক চাপসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

​তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সংকোচ ও সামাজিকভাবে গড়ে ওঠা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য না করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করে দিতে হবে।

​সিআরপির অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট সাদ্দাম হোসেন।

​অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ নীপা মোনালিসার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট সুমাইয়া আক্তার।

​অনুষ্ঠানে সিআরপির কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ