শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Advertisement
নাগরপুরে ফুটবল লিগের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার প্রদানছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘুনি যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়।

​ঘুনিপাড়া কবরস্থান ও মাদ্রাসার সভাপতি হাজী মো. নুরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম।

​ঘুনিপাড়া নবযুগ স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর খান আশিক, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা নান্নু, আয়নাল খান এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোহিনুর খান।

​টুর্নামেন্টের ফাইনালে ঘুনিপাড়া দক্ষিণ পাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ২-০ গোলে ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ বিভাগের আরও সংবাদ