টাঙ্গাইলের নাগরপুরে চরাঞ্চলে ‘আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।
রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলে কৃষক জাহাঙ্গীর মিয়ার পলিশেড ও লো-লিফট পাম্প (এলএলপি) পরিদর্শন করেন তিনি।
প্রকল্প পরিচালক বলেন, পলিশেড হাউসে আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে সারা বছর জুড়ে নিরাপদ ও মানসম্মত চারা উৎপাদন নিশ্চিত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিবৃষ্টি, খরা বা আকস্মিক আবহাওয়াগত বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে এই পলিশেড অত্যন্ত কার্যকর। এর ফলে কৃষকরা আবহাওয়ার ওপর নির্ভর না করেই নির্দিষ্ট সময়ে সুস্থ-সবল চারা পাচ্ছেন। যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ।