মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় বর্ষা (৪৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান আছে।





