শিরোনাম
Advertisement
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: জিন্নাহ কবির

Advertisement
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এস এ জিন্নাহ কবির এমপিছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়নসহ সার্বিক মানোন্নয়নে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

​রবিবার (৪ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলার নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমপি নিজে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি বলেন,তোমাদের সঙ্গে নিয়ে এই বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তোমরা দীর্ঘ দিন যাবৎ নানা প্রতিকূলতা পেরিয়ে কষ্ট করে ক্লাস করেছ। শিক্ষার প্রতি তোমাদের এই আগ্রহ দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

শিক্ষার্থীদের নিয়ে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য
শিক্ষার্থীদের নিয়ে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্যছবি: সারাক্ষণ সংবাদ
 

​তিনি আরও বলেন,শুধু মাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না।তোমাদের প্রত্যেককে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ,তোমাদের হাতেই আগামীর দেশে। তোমরা যদি বিপথগামী হউ,তবে পরিবারের পাশাপাশি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে।

​জিন্নাহ কবির বলেন,আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বেশ কিছু যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এর সুফল ভোগ করে দেশের প্রতিটি শিক্ষিত যুবসমাজ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

বর্তমান ঘুরে ধরা সমাজ থেকে অপরাধ দূর করতে শিক্ষার্থীর অগ্রনী ভূমিকা রাখতে হবে বলে জোর দিয়ে তিনি আরও বলেন, আমাদের সমাজের খাপ্টিমেরে থাকা চাঁদাবাজ, মাদক কারবারি এবং সমাজ বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে। তরুনরা জেঁগে উঠলে আমাদের এই সমাজ থেকে সকল অপরাধ দূর করা সম্ভব হবে।

​
সর্বশেষ, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে সৃস্টিকর্তার কাছে দোয়া করেন,স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী সফিউদ্দীন,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরও সংবাদ