শিরোনাম
Advertisement
সারাদেশ

কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ,প্রায় লাখো দর্শকের ঢল​

Advertisement
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা।

    ​শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে বেউথা এলাকার কালিগঙ্গা নদীতে এই নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। 

    নৌকা বাইচের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
    নৌকা বাইচের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাছবি: সারাক্ষণ সংবাদ
     

    প্রতিযোগিতায় মানিকগঞ্জ ও এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মোট ২২টি নৌকা অংশ নেয়।

    ​সরেজমিনে দেখা যায়,কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকা জুড়ে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। নির্ধারিত দূরত্ব অতিক্রমের প্রতিযোগিতায় একেকটি নৌকা যখন এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড়ে সমবেত দর্শনার্থীদের করতালির সাথে সাথে জারি-সারি ও কাঁসির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দুপুরের পর নদীর দুই তীরের ভিড় রূপ নেয় জনসমুদ্রে। শিশু কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনটি উপভোগ করেন। চার ভিন্ন বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী দল গুলোর জন্য প্রথম পুরস্কার হিসেবে ছিল ৪টি আকর্ষণীয় মোটরসাইকেল এবং রানারআপ দল গুলোর জন্য দেওয়া হয় ফ্রিজ।

    নৌকা বাইচ উপভোগ করেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির
    নৌকা বাইচ উপভোগ করেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরছবি: সারাক্ষণ সংবাদ
     
    অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ দিন ধরে নৌকা বাইচের মতো গ্রামবাংলার লোকজ বিনোদন বন্ধ ছিল। আমাদের বিএনপি সরকার পুনরায় এই ঐতিহ্যবাহী আয়োজন শুরু করল। এখন থেকে প্রতি বছর মানিকগঞ্জবাসীর জন্য এই ধরনের আয়োজন করা হবে। নৌকা বাইচ কেবল কোনো খেলা নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতির অনবদ্য প্রাণস্পন্দন। কালিগঙ্গার দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করে শিকড়ের টান কতটা গভীর। ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতি পৌঁছে দিতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দেশীয় সংস্কৃতি রক্ষা ও প্রসারে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকেও এগিয়ে আসতে হবে।

    অতিথিরা আরও বলেন, কালিগঙ্গার দু’পাড়ে তাকালে মনে হয় যেন অসাম্প্রদায়িকতার এক মিলন মেলা বসেছে। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এমন ঐতিহ্যবাহী খেলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি জোরদার করে।

    নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে দর্শনার্থীর ভিড়
    নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে দর্শনার্থীর ভিড়ছবি: সারাক্ষণ সংবাদ
     

    ​নৌকা বাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ. ত. ম. জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষনেতৃবৃন্দ।

    ​দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নৌকা বাইচকে কেন্দ্র করে দিনব্যাপী এই আয়োজন কালিগঙ্গা তীরের মানুষের মনে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরও সংবাদ