মানিকগঞ্জের সদরের কৃষ্ণপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় এমন তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মনির হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাঁর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।





