শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে অভিযান: ৭,৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

Advertisement
ঘিওরে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংসছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধ জালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    ​বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

    ​‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

    ​অভিযান সূত্রে জানা যায়, বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৭,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    ​অভিযানে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের একটি চৌকস দল।

    ​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ