শিরোনাম
Advertisement
সারাদেশ

অবৈধ দখল উচ্ছেদ: আদালতের রায়ে জমি ফেরত পেলেন প্রকৃত মালিক

Advertisement
আদালতের নির্দেশে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযানছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের ঘিওরে আদালতের নির্দেশে ১১ শতাংশ বিরোধপূর্ণ জমির অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি পুনরুদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা ভূমি কার্যালয় ও ঘিওর থানা পুলিশের যৌথ পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।

    উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বীরসিংজুরী মৌজার ১১ শতাংশ জমির স্বত্ব দাবি করে মোঃ মিজানুর রহমান ও নাজমা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত উক্ত জমির অবৈধ দখল উচ্ছেদ করে আবেদনকারীদের জমি বুঝিয়ে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন।

    যৌথ উচ্ছেদ অভিযানে উৎসুক জনতা ভিড়
    যৌথ উচ্ছেদ অভিযানে উৎসুক জনতা ভিড়ছবি: সারাক্ষণ সংবাদ
     

    ​আদালতের রায় বাস্তবায়নে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। ঘিওর থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সার্বিক শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে আবেদনকারীদের জমি বুঝিয়ে দেওয়া হয়।

    আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের যৌথ তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

এ বিভাগের আরও সংবাদ