মানিকগঞ্জে ৪৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধির হাতে জাতীয় মহিলা অধিদপ্তরের বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির প্রতিনিধিদের হাতে মোট ৮ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বজলু।
মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অনুদানের এই অর্থ সমিতির তালিকাভুক্ত নারীদের বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।





