মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় এমন তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো,মানিকগঞ্জের ঘিওর এলাকার মোঃ শহিদুর রহমানের ছেলে মোঃ সাদিকুর রহমান বাবু (৩০) এবং দৌলতপুর থানার ধামশ্বর গ্রামের মৃত হরমুদ বেপারীর ছেলে মোঃ মতিয়ার (৪৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাইলজুরী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ঘটনাস্থলে মাদক কেনাবেচা অবস্থায় ‘টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনের পাকা রাস্তার উপর থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
ঘিওর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়া উপজেলাকে মাদক মুক্ত করতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।





