আয়বর্ধন কর্মসূচির আওতায় মানিকগঞ্জের দুটি গ্রামের ১৪টি পরিবারের মাঝে মোট ২৮টি ছাগল (পরিবারপ্রতি ২টি করে) বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বেউথা এলাকায় ‘অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ’ (আরব)-এর কার্যালয়ে বিনামূল্যে এই ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন, মানিকগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট এ. এফ. এম. নূরতাজ আলম বাহার। বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরব’।
’আরব’-এর নির্বাহী পরিচালক নূরতাজ আলম নিশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন এবং জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।





