মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমীন কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি সেবাকে সহজ ও স্বচ্ছ করার প্রত্যয় ব্যক্ত করে সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনস্বার্থে বেদখল হওয়া খাল ও খাসজমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও আজকের পত্রিকা’র প্রতিনিধি সুজন মোল্লার সঞ্চালনায় এবং কালের কণ্ঠে’র প্রতিনিধি ও আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন,জসিম উদ্দিন সরকার (শীর্ষ নিউজ), হাবিবুর রহমান (জনকণ্ঠ), রেহাউল করিম (বাংলা টিভি), আবুল কালাম আজাদ (রাজধানী টিভি), ইমরান হোসেন (দৈনিক জাতীয় খবর) এবং মোশাররফ হোসেন (আনন্দ টিভি)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান (দৈনিক সকালের সময়), মাহমুদুল হাসান (তরুণকণ্ঠ), আসলাম হোসেন (দৈনিক মুক্ত খবর), আব্দুল গফুর (জিএম টিভি), ছানোয়ার হোসেন (মুভি বাংলা), আতিকুর রহমান (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (দৈনিক আলোকিত সকাল), কামরুল হাসান (নববাণী) এবং সানাউল্লাহ সাকিব (ভোরের আওয়াজ)।





