সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার মধ্য দিয়ে মানিকগঞ্জে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ সংস্কারমূলক কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রফেসর উর্মিলা রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল ইসলাম শুক্কু, কমরেড মজিবর রহমান মাস্টার, কমরেড আরশেদ আলী, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, স্কুল শিক্ষক আব্দুর রহমান অভি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বিমল রায়, সভাপতি চান মিয়া, সহসভাপতি সৌরভ মাহমুদ সোহাগ, গুণী শিক্ষক এস এম রাব্বি এবং সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





