শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা

Advertisement
দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় বেশ কয়েকজন দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারের প্রধান সড়ক ও এর আশপাশের জনবহুল এলাকায় এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ও কিছু ব্যবসায়ী দৌলতপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এর ফলে সাধারণ পথচারীদের ফুটপাত দিয়ে চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। জনসাধারণের চলাচলের পথ সুগম ও নিরাপদ করার লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাতের ওপর গড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা ও দোকানপাট বুলডোজার ও নিজস্ব ব্যবস্থাপনায় গুঁড়িয়ে দেওয়া হয়।

​সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতেই আমাদের এই নিয়মিত অভিযানের অংশ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি সড়ক আইন লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ