মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে জড়ো হন। নেতাকর্মীদের স্লোগানে পুরো চত্বর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার অনুসারী আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়
সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আসাদুল্লাহ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান, সহ-সভাপতি ডা. জামাল উদ্দীন, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, চান্দর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এবং মহিলা দল নেত্রী নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল আলম বাদল ও আব্দুস সোবাহান, যুব বিষয়ক সম্পাদক হাসান আলী, পৌর বিএনপির সহ-সভাপতি মুসা বিন আব্দুল হালিম, সদস্য মো. মনিরুজ্জামান জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং পৌর শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





