শিরোনাম
Advertisement
সারাদেশ

সিলেটে হাম উপসর্গে দুইজনের মৃত্যু

Advertisement
ছবি: সংগৃহীত

    সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো আফরা ও সাফওয়ান। তাদের বয়স যথাক্রমে ৯ মাস ও ৮ মাস। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।

    এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৯৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ১১৯ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

      এ নিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১০৩১ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

      সূত্র : বার্তা২৪

এ বিভাগের আরও সংবাদ