শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে সম্প্রীতির বার্তার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত

Advertisement
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের দৌলতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উপস্থিতিতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শ্রীকৃষ্ণের সুমহান আদর্শ ও শিক্ষা আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সাহায্য করে। হানাহানি ভুলে ঐক্যবদ্ধভাবে সব ধরনের অন্যায়, বৈষম্য ও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণেই আমাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ হাজারো পূজারি ও ভক্তবৃন্দ।

    ​সভা শেষে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি দৌলতপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মন্দিরে গিয়ে সমাপ্ত হয়।

এ বিভাগের আরও সংবাদ