শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি

Advertisement
যাত্রাশিল্প উন্নয়ন পরিষদছবি: সারাক্ষণ সংবাদ

    ​বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা শহরের এলজিইডি’র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

    ​নবগঠিত কমিটিতে বিশিষ্ট অভিনেতা এম শহিদুল হক তপনকে আহ্বায়ক, লিটন ভুইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং জিন্নাতুল ইসলাম জিন্নাহকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন,হরেন্দ্রনাথ মন্ডল, চান্দন সাহা, আসলাম বেগ, আলী আকবর টুকু, মনির হোসেন, রহিম মিয়া, সাবিত্রী সাহা ও শিল্পী বেগম।

    ​সংগঠনের উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান। তিনি নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেন।

​বিশেষ এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ঢাকা জেলা কমিটির সভাপতি আব্দুল গফুর, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস এবং সদস্য-সচিব শামীম বিশ্বাস। জেলার শিল্প সংস্কৃতি ও যাত্রাশিল্পের ঐতিহ্য রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এ বিভাগের আরও সংবাদ