শিরোনাম
Advertisement
সারাদেশ

ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

Advertisement
সংগৃহীত

    ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ড ভ্যানকে দ্রুতগামী বাস ধাক্কা দেওয়ায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান,চট্টগ্রামমুখী লেনের একটি বিকল কাভার্ড ভ্যান অন্য একটি গাড়ির সাহায্যে সরিয়ে নেওয়ার প্রস্তুতির সময় ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক-সহকারী এবং ইউনিক বাসের চালক নিহত হন।

​খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ