শিরোনাম
Advertisement
জাতীয়

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী

Advertisement
প্রধানমন্ত্রী তারেক রহমানসংগৃহীত

    সচিবালয় থেকে হেঁটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জানা গেছে, জন্মাষ্টমীর এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয়ের দপ্তর থেকে গাড়ির বদলে হাঁটার সিদ্ধান্ত নেন। পরে তিনি প্রটোকলসহ হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

    একইসঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করেন।

    সূত্র : বাংলানিউজ

এ বিভাগের আরও সংবাদ