মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে কোনো একসময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, আগুনে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার এবং টিনের বেড়ার কাঠের একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান আছে।





