শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Advertisement
দৌলতপুরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভাছবি: সারাক্ষণ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে দৌলতপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে “ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না” সহ স্বৈরাচারবিরোধী নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন উপস্থিত নেতাকর্মীরা।

​বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দৌলতপুরের মাটিতে বরদাশত করা হবে না। যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে তৎপর রয়েছে।

জনগণ বিএনপির সঙ্গে রয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।

​প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালেহউদ্দিন সেলিম এবং সদস্য সচিব আব্দুস ছালাম।

​সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট এবং সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​
​

এ বিভাগের আরও সংবাদ